-- বিজ্ঞাপন ---

টেক্সাস ট্র্যাজেডি: গুয়াদালুপে নদীর হড়পা বানে ৫২ জনের মৃত্যু, ২৭ জন নিখোঁজ

৪ জুলাই মধ্যরাতে টেক্সাসের Guadalupe নদীর পানি আকস্মিকভাবে বেড়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২৫–২৯ ফুট উচ্চতায় প্লাবিত হয় পুরো এলাকা। স্থানীয়দের ভাষায় এটি ছিল “এক চোখের পলকে আসা প্রলয়।” Kerr, Travis ও Kendall কাউন্টিতে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন, যাদের অধিকাংশই Camp Mystic–এর কিশোরী। Lila Bonner (১৩) ও Renee Smajstrla (৮)—Camp Mystic–এর দুই কিশোরী, যারা পরিবারের চোখের মণি ছিল। Lila’র পরিবার এক বিবৃতিতে জানিয়েছে: “The family of Lila James Bonner is heartbroken… we ache with all who loved her.” ক্যাম্পের পরিচালক Richard “Dick” Eastland নিজেই প্রাণ উৎসর্গ করেছেন মেয়েদের বাঁচাতে গিয়ে। তাকে এখন স্থানীয়রা “The Hero of Mystic” নামে স্মরণ করছেন। নিখোঁজদের পরিবারের মানুষগুলো বলছেন, “প্রতিটা মিনিট যেন বছরের সমান দীর্ঘ।” অনেকেই নদীর পাড়ে দাঁড়িয়ে প্রিয়জনের কোনো খোঁজের আশায় প্রহর গুনছেন। এক ২২ বছর বয়সী নারী ২০ মাইল ভেসে গিয়ে এক গাছে আশ্রয় নিয়ে বেঁচে ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। Piers ও Ruffin Boyett নামে দুই ভাই বন্যার মধ্যে সাঁতার কেটে বেঁচে যান। তাদের ভাষায়, “We had one choice—survive or surrender.”
আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা আরও বাড়ল। রবিবার সকাল পর্যন্ত (ভারতীয় সময় অনুসারে) জলে ভেসে অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু। নিখোঁজের সংখ্যাও আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকাজে নামানো আপৎকালীন পরিষেবা দফতরের ৮৫০ জনকে। কেউ গাছে বা কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কি না, তা দেখতে নদীর আশপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।
শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। শনিবার জানা গিয়েছিল, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা।
সপ্তাহান্তের ছুটিতে ‘সামার ক্যাম্প’ করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে ২৭ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, ২৭ জন ছাত্রী ছাড়াও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

বন্যার সতর্কতাও সঠিক ভাবে দেওয়া হয়নি বলে স্বীকার করে নিয়েছে টেক্সাস প্রশাসন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই ঘটনার পর হোয়াইট হাউসের কাছে বিপর্যয় পরিস্থিতি ঘোষণার আর্জি জানান। তাঁর সেই আর্জি মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই ট্রাম্প এবং আমেরিকার ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া ট্রাম্প এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁরা।## সূত্রঃ আনন্দবাজার